আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 5:56 am || প্রকাশের তারিখ: December 11, 2019, 6:30 pm
নেত্রকোনায় বাল্যবিবাহ মুক্ত ময়মনসিংহ, র‌্যালী, মানববন্ধন ও গণস্বাক্ষরতা কর্মসূচী
নেত্রকোনা সং নেত্রকোনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্ষিকীকে সামনে রেখে বাল্যবিবাহ মুক্ত ময়মনসিংহ বিভাগ’ শীর্ষক র‌্যালী, মানববন্ধন ও গণস্বাক্ষরতা কর্মসূচী পালিত হয়েছে ।

আজ বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যলয়ের সামনের সড়কে মানববন্ধন শেষে শহরের মুক্তারপাড়া মাঠে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী,শিক্ষক ও নিকাহ রেজিস্টারদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মঈনউল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সি, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পালসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। এজন্য ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাজ করার আহ্বান জানান তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম