আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 9:56 am || প্রকাশের তারিখ: December 12, 2019, 7:44 am
আদিতমারীতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালম
লালমনিরহাট সংবাদদাতা।। "সত্য মিথ্যা যাচাই আগে,ইন্টারনেটে শেয়ার পরে" এই প্রতিপাদ্য বিষয় নিয়ে লালমনিরহাটের আদিতমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বনাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ রফিকুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা, ওসি সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম আরিফ মাহফুজ, সমবায় অফিসার ফজলে এলাহী, প্রাথমিক শিক্ষা অফিসার এনএম শরীফুল ইসলাম খন্দকার প্রমুখ।
লালমনিরহাট/সুলতান
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম