আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 9:42 am || প্রকাশের তারিখ: December 12, 2019, 12:42 pm
রাণীশংকৈলে অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির উদ্বোধন
রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের শান্তা কমিনিউটি সেন্টারে ১২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে - বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির রাণীশংকৈল - হরিপুর উপজেলা শাখার শুভ উদ্বোধন করা হয়।

জেলা অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির সভাপতি সৃষ্টি কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।

গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন আ'লীগ সভাপতি সইদুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, ইট ভাটা মালিক সমিতির সভাপতি আহম্মদ হোসেন বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, সহকারি শিক্ষা অফিসার রবিউল ইসলাম সবুজ, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বিএনপির সম্পাদক আতাউর রহমান, সাবেক পৌর মেয়র মখলেসুর রহমান প্রমূখ। এছাড়াও সংগঠনের জেলা উপজেলা পর্যায়ের নেতা কর্মী, রাজনৈতিক, সামাজিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আরো বক্তব্যদেন রানীশংকৈল- হরিপুর অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির সভাপতি অমল সরকার ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

ঠাকুরগাও/রিফাত/আবু-রায়হান
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম