আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 11:00 am || প্রকাশের তারিখ: December 12, 2019, 12:58 pm
নেত্রকোনায় সরকারি চাকরীতে ৪ দফা দাবিসহ প্রতীকি গণঅনশন কর্মসূচী পালিত
নেত্রকোনা সংবাদদাতা।। সরকারি চাকরীতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ করাসহ চার দফা যৌক্তিক দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোণায় প্রতীকি গণঅনশন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদ জেলা কমিটির ব্যানারে এই প্রতীকি গণ অনশন কর্মসূচী পালন করে।

এ সময় উপস্থিত ছিলেন সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের জেলা সমন্বয়ক উজ্জ্বল কুমার সরকার, আল-মামুন, নারায়ন দাস, সোহেল রানা, সনজিৎ চৌধুরী, সবুজ মিয়াসহ আরো অনেকে।

চাকুরীতে আবেদনের বয়সসীমা পঁয়ত্রিশ বছর, আবেদন ফি পঞ্চাশ থেকে একশত টাকার মধ্যে রাখা, নিয়োগ পরীক্ষাসমূহ জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নেয়া, তিন থেকে ছয় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নসহ চার দফা দাবী সমূহ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

নেত্রকোনা/রিফাত/ইকবাল
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম