আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 4:34 am || প্রকাশের তারিখ: December 12, 2019, 1:01 pm
সিরাজদিখানে সত্য-মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে শীর্ষক সেমিনার ও র‌্যালী অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ সংবাদদাতা।। সিরাজদিখানে সত্য-মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে শীর্ষক সেমিনার ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১ টায় উপজেলা অডিটিরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগীতায় এ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার শেষে উপজেলা চত্ত¡র থেকে একটি র‌্যালী বের হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। উপজেলা উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারি প্রোগ্রেমার শারমিন আক্তারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়া, নবাগত সহকারি কমিশনার (ভূমি) আমেদ সাব্বির সাজ্জাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রাণী নাগ প্রমুখ।

মুন্সিগঞ্জ/রিফাত/লিংকন

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম