প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 7:07 pm || প্রকাশের তারিখ: December 12, 2019, 1:04 pm
কুড়িগ্রাম সংবাদদাতা।। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার আমলে বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। খালেদা জিয়ার মামলা দুর্নীতির মামলা। এখানে সরকারের করার কিছু নেই।
তিনি বলেন, দুর্নীতির অভিযান সারা দেশে চলমান রয়েছে। দেখেশুনে সব দুর্নীতিবাজকে গ্রেপ্তার করা হবে। কুড়িগ্রামে আওয়ামী লীগের সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে সেতুমন্ত্রী এসব কথা বলেন। ৬ বছর পর কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের। কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে বেলা ১২ টায় কাউন্সিলের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।
বিশেষ অতিথি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
কাউন্সিলে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল। স ালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী। এর আগে ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সকালে উদ্বোধনী পর্বে আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হবে জানান আওয়ামী লীগ নেতারা।
কুড়িগ্রাম/রিফাত/লাভলু