আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 3:31 am || প্রকাশের তারিখ: December 13, 2019, 12:28 pm
পাইকগাছায় ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত; আহত ৩
পাইকগাছা(খুলনা)বাদদাতা।।খুলনার পাইকগাছায় ট্রাকের ধাক্কায় মফিজুল তরফদার (৪৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত ও আহত হয়েছেন ৩ জন।

আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কয়রা-পাইকগাছা রোডের শিববাটি ব্রিজের সামনে নির্মানাধীন কৃষি কলেজ সংলগ্ন সড়কে এ দূর্ঘটনা ঘটে।নিহত পাইকগাছার লক্ষী খোলার মৃত মহিউদ্দিন তরফদারের ছেলে। আহতরা হলেন আবুু মুছা(১৮) মনিরুল(১৪) ও আঃ মান্নান(১৮)।আহত তিন জনের অবস্থা আশংকা জনক অবস্থায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতের খালাতো ভাই নজরুল ইসলাম বলেন, খুলনা থেকে মাছ বিক্রি করে ভোরে মফিজুল ট্রাকে করে বাড়ি যাচ্ছিল। এ সময় পিছন থেকে পাথর ভর্তি একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মফিজুল বাগদা চিংড়ি ব্যবসায়ী ছিলেন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, কৃষি কলেজের সামনে রাখা একটি ট্রাকে ছিলেন মফিজুল। এ সময় খুলনা থেকে কয়রাগামী পাথর ভর্তি আরেকটি ট্রাক দাঁড়ানো ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মফিজুল মারা যায়।

খুলনা/রিফাত/কবির
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম