আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 2:51 am || প্রকাশের তারিখ: December 13, 2019, 12:52 pm
নোয়াখালীতে মাদকসহ নারী আটক
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার নলছিরা ইউনিয়নে অভিযান চালিয়ে মনজু রাণী দাস (২৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।শুক্রবার নলছিরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দাশের হাট গ্রামের তার বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে ১১৮ পিস ইয়াবা, ১৫ হাজার টাকা ও ১টি মোবাইল উদ্ধার করা হয়।

কোস্টগার্ড হাতিয়ার স্টেশন অফিসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই নারী মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ৩টি মাদকের মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা দায়ের করা হবে। তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম