প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 9:42 am || প্রকাশের তারিখ: December 13, 2019, 2:39 pm
লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের হাতীবান্ধায় ১১০ গ্রাম হেরোইনসহ ইয়াসিন আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীকে শুক্রবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে হাতীবান্ধা বাস স্টান্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইয়াসিন আলী উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার আছিম উদ্দিনের ছেলে।
হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক(এসআই) আবু বক্কর জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা বাসস্টান্ড থেকে ইয়াসিন আলীকে আটক করা হয়। এরপর তার শরীর তল্লাশী করে পায়ে থাকা স্যান্ডেলের ভিতর থেকে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার করা
হয়।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ইয়াসিন আলীর নামে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে লালমনিরহাট জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
লালমনিরহাট/রিফাত/সুলতান