আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 25, 2026, 12:38 pm || প্রকাশের তারিখ: December 13, 2019, 2:48 pm
ইবিতে সিওয়াইবি’র নেতৃত্বে মোস্তাফিজ-শাহেদ
ইবি সংবাদদাতা।। ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি)-এর ২০১৯-২০ সেশনের নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এতে ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও আইন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শাহেদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ইবি শাখার ভোক্তা অধিকার বিষয়ে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালা শেষে এ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোহরাওয়ার্দী শুভ।

৫১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আবু ইউসুফ, নাজমুল হাসান ও আরমান হোসাইন, যুগ্ম-সম্পাদক সাজেদা আক্তার জলি, মাজহারুল ইসলাম ও আজিজুল হক মিরাজ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আদিল সরকার, অর্থ সম্পাদক আল আমিন হোসেন, সহ-অর্থ সম্পাদক হোসনে আরা হিমু, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন জনি, সহ-দপ্তর সম্পাদক আসাদুজ্জামান নুর প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সিওয়াইবি ইবি শাখার উপদেষ্টা অধ্যাপক ড. মেহের আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাখার উপদেষ্টা অধ্যাপক ড. রশিদুজ্জামান, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. হাফিজুর রহমান, আইন বিভাগের সহকারী অধ্যাপক আনিচুর রহমান, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল, সিওয়াইবি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোহরাওয়ার্দী শুভ।

উল্লেখ্য, ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) সরকার নিবন্ধিত ভোক্তা অধিকার বিষয়ক সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন ধরে ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ইবি, চবি, খুবি, গণ বিশ্ববিদ্যালয়সহ দেশের খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার বাস্তবায়নে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সৃষ্টি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।ৎ

ইবি/রিফাত/আজারুল
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম