আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 1:11 pm || প্রকাশের তারিখ: December 14, 2019, 2:38 am
সাভারে অস্ত্র ও গুলিসহ ইউপি সদস্য আটক
নিজস্ব প্রতিবেদক।। সাভারের কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের আবু তালেব (৪৫) নামে ইউপি সদস্যকে অবৈধ অস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাব-৪। শুক্রবার সন্ধ্যায় কাউন্দিয়া ইউনিয়নের সাদারবাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক ইউপি সদস্য কাউন্দিয়ার সাদারবাড়ি এলাকার মৃত গেদু মিয়ার ছেলে।

র‌্যাব ৪ মিরপুর শাখার অধিনায়ক মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় কাউন্দিয়া ইউনিয়নের সদস্য আবু তালেবের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় তার বাড়ি থেকে একটি অবৈধ অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। অবৈধ অস্ত্র দেখিয়ে ওই ইউপি সদস্য বিভিন্ন সময় এলাকার মানুষকে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন।

রাতেই তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাকে সাভার মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম