প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৯:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০১৯, ৪:৪২ পূর্বাহ্ণ
মেহেরপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা জেলা যুবলীগের প্রস্তুতি সভা

মেহেরপুর সংবাদদাতা।। মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল এর নেতৃত্বে বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় গত ৯ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী জেলা যুবলীগের বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে করণীয় বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আগামী ১৬ই ডিসেম্বর যথাযথ মর্যাদায় পালনের কর্মসূচী হিসাবে বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন,পুষ্পমাল্য অর্পণ,বর্ণাঢ়্য শোভাযাত্রা,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী নিয়ে রচনা প্রতিযোগীতা ও শিশুদেও চিত্রাঅংকন প্রতিযোগীতাসহ সকল বীর শহীদেও বিদেয়ী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। প্রস্তুতি ও আলোচনা সভায় মেহেরপুর সদর যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সম্পাদক শফি কামাল পলাশ, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দু, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি একে আজাদ সাগর, যুবলীগ নেতা রিয়াদ আজিম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন ।
মেহেরপুর/রিফাত/পাভেল
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম