প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 2:48 am || প্রকাশের তারিখ: December 14, 2019, 4:56 am
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ব্রিটেনের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকসহ জয়লাভ করেছেন চার বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিবিদ। বাকি তিন সংসদ সদস্যরা হলেন রুশনারা আলী, রুপা হক এবং আফসানা বেগম। বৃহস্পতিবার ব্রিটেনের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনের মাধ্যমে বহুল আলোচিত ব্রেক্সিটের ভাগ্য নির্ধারিত হওয়ার কথা রয়েছে। এর আগে, ২০১৭ সালের ৮ জুন এবং ২০১৫ সালের ৭ মে ব্রিটেনে ভোটগ্রহণ হয়েছিল।
বৃহস্পতিবার ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের মোট ৬৫০টি নির্বাচনী কেন্দ্রে স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এ নির্বাচনের অধীনে মোট ৬৫০ জন সংসদ সদস্য নির্বাচিত হবে।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত