আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 8:41 pm || প্রকাশের তারিখ: December 14, 2019, 6:17 am
সাভার মুক্ত দিবস আজ
নিজস্ব প্রতিবেদক।। ১৯৭১ সালের ১৪ ই ডিসেম্বর পাক-হানাদার বাহিনীর নৃশংস হত্যাকান্ড ও আত্যাচার থেকে মুক্ত হয় সাভার ও আশুলিয়া।

এ দিনে শহিদ হন মানিকগঞ্জের বীর সন্তান গোলাম দস্তগীর টিটো।

শহীদদের স্মরনে নির্মিত হয় একটি স্মৃতিফলক। দিবসটিকে সামনে রেখে শ্রদ্ধার সাথে পালন করছে সাভার-আশুলিয়ার সুশীল নাগরিকরা।

জানা যায়, ১৯৭১ সালের এই দিনে ২নং সেক্টরে ভারতের অন্তিমনগর থেকে ২নং সেক্টরের অধীনে ৫২ জন গেরিলা আশুলিয়ার গাজীবাড়ি এলাকার নেদু খাঁর বাড়িতে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ক্যাম্প স্থাপন করেন।প্রায় দেড় মাসের ট্রেনিং শেষে তরুন মুক্তিযুদ্ধারা পাকিস্তানি হানাদার ও তাদের দোসরদের সাথে যুদ্ধে লিপ্ত হয় এবং ছিনিয়ে নেয় দেশের গৌরবময় স্বাধীন দেশের পতাকা।এ সময় নিহত হয় শহীদ গোলাম দস্তগীর টিটো। এছাড়া আহত হয় আরও অনেক মুক্তিযোদ্ধা। রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতাকে সাভার-আশুলিয়াবাসী এজন্য স্মরন করে থাকে গভীর শ্রদ্ধার সাথে।

আমাদেরবাংলাদেশ.কম/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম