আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 11:16 am || প্রকাশের তারিখ: December 14, 2019, 9:16 am
আদিতমারীতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। শনিবার  দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দীনের সভাপতিত্বে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলীনুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা, বীরমুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম প্রমুখ।

 

এসময় উপজেলা সমবায় অফিসার ফজলে এলাহী, মৎস্য কর্মকর্তা দীপংকর পাল, সমাজসেবা অফিসার রওশন আলী মন্ডল, পল্লী উন্নয়ন অফিসার নুরেলা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম আরিফ মাহফুজ,সহকারী প্রোগ্রামার মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম