আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 5:20 pm || প্রকাশের তারিখ: December 14, 2019, 1:22 pm
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জবি পরিবারের শ্রদ্ধা
জবি সংবাদদাতা।। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুষ্পস্তবক র্অপণ করে শ্রদ্ধা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার। 
 
 শনিবার (১৪ ডিসেম্বর) সকালে প্রথমে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পরে রায়েরবাজার বধ্যভূমিতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে পুষ্পস্তবক র্অপণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ।
 
 এসময় উপাচার্যের সাথে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ , রেজিস্টার প্রোকৌশলী ওহিদুজ্জামান, প্রক্টর ড. মোস্তফা কামাল , বিভিন্ন অনুষদের ডিন , বিভাগীয় প্রধান , শিক্ষক , কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 


জবি/রিফাত/সৈকত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম