আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 5:20 pm || প্রকাশের তারিখ: December 14, 2019, 1:58 pm
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা।। কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির উদযাপন শুরু হয়।

বঙ্গবন্ধু ও কবি কাজী নজরুল ইসলাম এর পতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে একটি শোক র‍্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার ‘চির উন্নত মম শির’-এ শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানানো হয়। পরে উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ট্রেজারার অধ্যাপক জালাল উদ্দিন, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধানসহ দুই হল প্রভোস্ট ও নজরুলিয়ান ব্যানারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।



জকানইবি/রিফাত/বায়োজিদ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম