আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 2:22 am || প্রকাশের তারিখ: December 14, 2019, 2:02 pm
ফুলবাড়ীতে প্রাইভেট কারের সাথে পাগলু’র সংঘর্ষে আহত ৫
ফুলবাড়ী(দিনাজপুর)সংবাদদাতা।। দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শনিবার প্রাইভেট কারের সাথে পাগলু’র সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

সকাল ৯টায় ফুলবাড়ী-মদিলাহাট সড়কে পাকড়ডাঙ্গা নামক স্থানে মদিলা যাবার পথে একইদিক থেকে আসা পাগলু নামক ডিজেল চালিত অটোরিক্সা (মাহিন্দ্রা) কে ওভারটেক করার সময় প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-ক ১১-৩৩-২১) সাথে ধাক্কা লাগে এতে দুটো গাড়ী দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় পাগলুতে থাকা যাত্রীসহ ৫জন অহত হন। স্থানিয়রা অহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

অহতরা হলেন, দিনাজপুর সদর উপজেলার ভবাই নগর গ্রামের এনামুল হক এর ছেলে মনিরুজ্জামান (৩৪),পার্বতীপুর উপজেলার ফরিদপুর মোস্তফাপুর গ্রামের অন্দ্রিয়াস মুর্মর স্ত্রী সুর্যমনি হাসদা (৪৫), ফুলবাড়ী পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামের নেপাল প্রসাদের ছেলে দ্বীপক প্রসাদ (৩৮),সুজাপুর গ্রামের মিলনের স্ত্রী নয়ন মনি (৩৫),একই গ্রামের আব্দুল মালেকের স্ত্রী আজিজা সুলতানা (৩৮)।

আহত সুর্যমনি হাসদার অবস্থ্যা অশংকাজন হওয়ায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এনায়েতুল্লাহ নাজিম তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে প্রেরন করেন।

দিনাজপুর/রিফাত/এহসান
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম