প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 9:25 pm || প্রকাশের তারিখ: December 14, 2019, 6:00 pm
মেহেরপুর সংবাদদাতা।। মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর দারিয়াপুর সড়কে মাটি বোঝাই ট্রাক্টার ও মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে চালক বাসাদ আলী নামের এক যুবক নিহত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলের দিকে উপজেলার বিদ্যাধরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বাসাদ আলী সদর উপজেলার ঝাঝা গ্রামের মহাসিন আলী ছেলে। জানা গেছে , মালয়েশিয়া প্রবাসী বাসাদ আলী ১মাস পূর্বে দেশে আসেন। বাড়ি ফিরে গত ২৫ দিন আগে তিনি দারিয়াপুর গ্রামে বিবাহ করে। শনিবার বিকেলের দিকে সে মোটরসাইকেল যোগে তার শ্বশুর বাড়ি যাবার পথে বিদ্যাধরপুর গ্রামের কাছে বিপরীতগামী একটি মাটি বোঝাই ট্রাক্টর তাকে চাপা দেয়। ঘটনাস্থলে বাসাদ আলীর মৃত্যু হয়।
এদিকে গাংনী শহরে অটোভ্যান উল্টে আমেনা খাতুন (৪৭) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্বামী জালাল উদ্দীন (৫০)। নিহত আমেনা খাতুন গাংনী উপজেলার জালশুুকা গ্রামের জালাল উদ্দীনের স্ত্রী এবং তার স্বামী ওই গ্রামের করিম মন্ডলের ছেলে। শনিবার দুপুরের দিকে গাংনী শহরের কাঁচা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, আমেনা খাতুন কয়েকদিন যাবত উচ্চ রক্তচাপ জনিত কারণে অসুস্থ ছিলেন। দুপুরে সে বেশি অসুস্থ হলে, তার স্বামী জালাল একটি অটোভ্যান যোগে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসছিলেন। এসময় ঘটনাটি ঘটে।
মেহেরপুর/রিফাত