আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 11:12 am || প্রকাশের তারিখ: December 14, 2019, 6:04 pm
রৌমারীতে ১০০ পিস ইয়াবাসহ একজন আটক
কুড়িগ্রাম সংবাদদাতা।। কুড়িগ্রামের রৌমারীতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে রৌমারী থানা পুলিশ।

১৪ ডিসেম্বর, ২০১৯ ইং শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের বাইমমারী দিঘির মোড় নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।

রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার যাদুরচর ইউনিয়নে অভিযান চালিয়ে হয় বাইমমারী দিঘির মোড় নামক এলাকা থেকে ১০০পিস ইয়াবা ট্যাবলেটসহ কাউসার হোসেন (১৯) নামের এক যুবককে আটক করেন। আটককৃত কাউসার হোসেন (১৯) জামালপুর জেলার মেলান্দহ উপজেলার কসাইপাড়া নিবাসী। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম