আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 2:46 am || প্রকাশের তারিখ: December 16, 2019, 6:32 am
পালিত হচ্ছে গৌরবময় বিজয় দিবস
নিজস্ব প্রতিবেদক।। আজ ১৬ ই ডিসেম্বর ।মহান বিজয় বিস। ১৯৭১ সালের এ দিনে বাঙ্গালির দামাল ছেলেরা তাদের বিজয় ছিনেয়ে নেয় শাসকগোষ্ঠী পাকিস্তানি বাহিনীর হাত থেকে।স্বাধীনতার ৪৮ বছর পেরিয়ে ৪৯ বছওে বাঙ্গালি জাতি শহীদদের স্মরন করছে শ্রদ্ধার সাথে।

বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী , রাস্ট্রপতি , মন্ত্রী ,সংসদ সদস্য এবং রিরোধী দলের নেতাকর্মীরা।



মন্ত্রী পরিষদের সদস্যদের শ্রদ্ধা নিবেদনের পর খুলে দেওয়া হয় সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য। বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ফুলেল ভালোবসায় স্মরন করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধুকে। শ্রদ্ধা জানায় লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতাকে। বৃদ্ধ, যুবক সকল বয়সের লোকই ছুটে আসছে স্বাধীন দেশের গৌরবের অংশীদার হতে। নানারকম ফুল, পতাকায় ছেয়ে গেছে স্মৃতিসৌধ। লাল সবুজে পরিহিত পোশাকে শহীদদের স্মরন করছে বিভিন্ন পেশাজীবির মানুষ।

মোহাম্মদপুর থেকে আসা হাসিব জানান, যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা এবং শহীদদেও প্রতি শ্রদ্ধা জানাতে তিনি ছুটে এসেছেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে । তিনি ক্ষোভের সাথে জানান, স্বাধীনতার বিরুদ্ধে এখনও বিভিন œ অপশক্তি রয়েছে যাদেরকে সকলে সহযোগিতায় প্রতিহত করতে হবে এবং সরকারকে দ্রæত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
অন্যদিকে ধোলাইপাড় থেকে আগত নাদিয়া জানান ,স্বাধীনতার ৪৮ বছর পেরিয়ে ৪৯ বছওে পাঁ দিলেও এখনও অবহেলায় কাটছে অনেক মুক্তিযোদ্ধার জীবন।রয়েছে নানা অণিয়ম ও দুর্নীতির অভিযোগ।বিজয়ের এ মাসেই যেন বাংলার সেই দামাল ছেলেদের আত্নত্যাগের যথার্থ মূল্যায়ন করা হয় সেদিকে নজর দেওয়ার পরামর্শ দেন।

প্রকাশিত রাজাকারদেও দ্রুত বিচারের আওতায় আনারও প্রত্যয় জানান সাধারন মানুষ।

বিজয়ের এই ৪৯ বছরে তরুন প্রজন্মের আহন জানান, ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে যে বিজয় এসেছে, তরুনদেরকে সে বিজয়ের সঠিক ব্যবহার করতে। যুবসমাজ যাতে করে বিপথের দিকে ধাবিত না হয় সেজন্য একসাথে সোচ্চার হয়ে কাজ করার প্রত্যায় ব্যক্ত করে।স্বাধীনতার এ সময়ে নারীর ক্ষমতায়ন নিয়েও উদিগ্ন তারা ।এখনও নারীদেও স্বীকার হতে হয় নানারকম লাঞ্চনা, অত্যাচার।এ বিষয়ে সকলকে সচেতন হওয়ারও পরামর্শ দেন সচেতন মহলের নাগরিকরা।

আগত দর্শনার্থীদের ভোগান্তি কমাতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ।আমিনবাজার হতে নবীনগর পর্যন্ত সড়কে যান চলাচলে রয়েছে বিশেষ ব্যবস্থা।রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।বসানো হয়েছে সিসিটিভি ফুটেজ, পুলিশি চৌকি পাহারা, মোতায়েন করা হয়েছে সাদা-পোশাকের পুলিশ সদস্য।

আমাদেরবাংলাদেশ.কম/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম