আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 1:01 am || প্রকাশের তারিখ: December 16, 2019, 7:49 am
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়ায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ পক্ষ থেকে বীর শহীদদের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক।। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল নেমেছে। শিশু থেকে বৃদ্ধ অধিকাংশের হাতে লাল-সবুজের পতাকা, মুখে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে জাতীয় স্মৃতিসৌধ এলাকা। মহান এ দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসে হাজারো জনতার খণ্ড খণ্ড মিছিল। থেকে ভেসে আসছিল নানা স্লোগান।জাতীয় স্মৃতিসৌধে বিজয়ের ৪৮ বছর উদযাপন করতে আসা হাজারো মানুষের মধ্যে ছিল বাঁধভাঙা উল্লাস। তবে এর মধ্যেও ৩০ লাখ শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে ভোলেননি তারা।

অনেককেই দেখা গেছে দেশাত্মবোধক গানের সঙ্গে কণ্ঠ মেলাতে। শহীদদের প্রতি সম্মান জানাতে তাদের হাতে ছিল নানা রংয়ের, নানা বর্ণের ফুল। আবার অনেকেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর নীরবতা পালন করেছেন। এরইমধ্যে মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন,আশুলিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ওমর ফারুক,সহ-সভাপতি কামাল উদ্দিন চৌধুরী,যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু,প্রচার সম্পাদক আবুল হায়াত বাচ্চু,অর্থ সম্পাদক তুহিন আহমেদ,ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক অপু খন্দকার,কার্যনির্বাহী সদস্য আশরাফ কামাল,সাবেক সভাপতি মেহেদী হাসান মিঠু,

সাবেক সাংগঠনিক সম্পাদক খোকা মোহাম্মদ চৌধুরী,সাবেক অর্থ সম্পাদক রাকিব হাসান জিল্লুর,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন,সদস্য জহিরুল ইসলাম লিটন,সদস্য আমিনুল ইসলাম টুটুল,আরো উপস্থিত ছিলেন স্বাধীন সংবাদ এর ঢাকা জেলার ব্যুরোচীপ আলমাস হোসেন,সহ আরো অনেকেই।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম