প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 11:13 am || প্রকাশের তারিখ: December 16, 2019, 4:51 pm
লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারী উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসের শুরুতেই সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সুচনা করা হয়। এরপর বুড়িরবাজার মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ চত্বরে শহীদদের আত্নার প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
এরপর কান্তেশ্বরপাড়া বধ্যভুমিতে প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী,আধা সরকারী,স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান,শিক্ষা প্রতিষ্ঠান,বেসরকারী ভবণ ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকালে সরকারী আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস। ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ওসি সাইফুল ইসলাম।
এরপর পুলিশ,আনসার ভিডিপি,স্কাউটস,গালর্স গাইড এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোর সংগঠনের অংশগ্রহনে সম্মিলিত কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। শেষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর বীরমুক্তিযোদ্ধাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।