আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 1:01 am || প্রকাশের তারিখ: December 16, 2019, 5:35 pm
মহান বিজয় দিবস উপলক্ষে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
মেহেরপুর সংবাদদাতা।। মেহেরপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার বিকেলে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও জেলা প্রশাসকের পত্নী নাজমুন্নাহার চৌধুরী জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সেখানে বক্তব্য রাখেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভানেত্রী ও পুলিশ সুপারের পত্নী মিসেস তাহেরা রহমান। এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামীম আরা হিরা
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম