আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 11:44 pm || প্রকাশের তারিখ: December 16, 2019, 5:49 pm
শ্রদ্ধা ও ভালোবাসায় মহান বিজয় দিবস পালিত পাবনায়
পাবনা সংবাদদাতা।  শ্রদ্ধা ও ভালোবাসায় যথাযথ মর্যাদায় পাবনায় ৪৯ তম বিজয় দিবস পালিত হয়েছে। প্রত্যুষ সূর্যদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনির মদ্ধ্য দিয়ে বিজয় দিবসে কর্মসূচীর সূচনা করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, পাবনা সিরাজগঞ্জ নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি এমপি,পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহিম লাল,জেলা প্রশাসক জসীম উদ্দীন, জেলা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপিএম সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠন।

এরপর পাবনার সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পাবনা মুক্তিযুদ্ধার স্মৃতিসৌধে পুষ্প অর্পন করেন।সকাল ৮ টায় পাবনা এ্যাড শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে অনানুষ্ঠানিক ভাবে পতাকা উত্তলন সালাম গ্রহণ প্র্যারেড ও ডিসপ্লে প্রদর্শন করেন। দূর্জয় পাবানার স্মৃতি সৌধে দুপুর পর্যন্ত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।শিশুরা বাবা মায়ের হাত ধরে আসে শ্রদ্ধা নিবেদন করেন। পাবনার সর্বস্তরের মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করেন । পাবনা চেম্বার  অফ কর্মাস এর সভাপতি স্বপন চৌধুরীর নেতৃত্বে ও সিনিয়র সহ সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনির পরিচালনায় দশ হাজার ব্যাবসায়ীর বিশাল রেলী করেন পাবনা চেম্বার অফ কর্মাস।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম