প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 11:45 pm || প্রকাশের তারিখ: December 16, 2019, 6:21 pm
ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ
দিনাজপুর সংবাদদাতা।। মহান বিজয় দিবসে দিনাজপুরের ফুলবাড়ীতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে বাংলার শ্রেষ্ঠ সন্তান,বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ফুলবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকগন। সোমবার ১৬ ডিসেম্বর ভোর ৬টা ৪৪ মিনিটে শ্রদ্ধা নিবেদন জানান উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকগন।
এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক মোঃ আবু শহীদ(দৈনিক ইনকিলাব,গনকন্ঠ,নাগরিক বার্তা,স্বর্ণ সকাল), সাধারন সম্পাদক মেহেদি হাসান উজ্জল(জয়যাত্রা টিভি,দৈনিক নবচেতনা,ডেউলি ইন্ডাস্ট্রি,আমার বার্তা), যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান(দৈনিক উত্তরবঙ্গ), সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হাসান রতন(চ্যানেল এস),সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান রুবেল(সার্চ নিউজ),প্রেসক্লাবের কার্যকরী সদস্য শেখ সাবীর আলী(দৈনিক করতোয়া,দৈনিক নয়াদিগন্ত,ডেইলী সান),কার্যকরী সদস্য ও সিনিয়র সাংবাদিক মোঃ রজব আলী(দৈনিক যায়যায়দিন ও ৭১ টিভি),কোষাধ্যক্ষ মোঃ মাহবুর রহমান(দিনাজপুরের খবর),সদস্য মোঃ ইমামুল এহসান প্লুটো(দৈনিক পৃথিবী প্রতিদিন ও দিনবদলের আলো)।
এর পর সকাল ৯.৩০ মিনিটে উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় টি,টি,ই মোড়,ফুলবাড়ীতে বীর শহীদদের আতœার মাগফেরাত ও শান্তির জন্য এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।