আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 11:31 pm || প্রকাশের তারিখ: December 17, 2019, 8:11 am
পারভেজ মোশারফের মৃত্যুদন্ড দিয়েছে পাকিস্তান আদালত
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।  পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল (অব.) পারভেজ মোশাররফকে রাষ্ট্রদ্রোহীতার মামলায় মৃত্যুদণ্ড দিয়েছেন পাকিস্তানের বিশেষ আদালত। বিশেষ আদালতের তিন সদস্যের বিচারকের একটি প্যানেল মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। বিচারকদের এই প্যানেলে ছিলেন পেশওয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি ওয়াকার শেঠ, লাহোর হাইকোর্টের বিচারপতি শহীদ করিম এবং সিন্ধ হাই কোর্টের বিচারপতি নজর আকবর।

দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের পক্ষে আইনজীবী আলী জিয়া বাজওয়া সাবেক এই সামরিক শাসকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের জন্য পাকিস্তান আদালতের কাছে আবেদন করেছিলেন। ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন পারভেজ মোশাররফ। বেনজির ভুট্টো হত্যা, রাষ্ট্রদ্রোহ, বেআইনি উপায়ে বিচারপতি বরখাস্ত, জরুরি অবস্থা জারি এবং লাল মসজিদ তল্লাশি অভিযান-সংক্রান্ত বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত হয়ে পলাতক রয়েছেন এই সাবেক পাক সেনাপ্রধান।

২০০৭ সালের ৩ নভেম্বর জরুরি অবস্থা জারির অভিযোগ এনে আদালতে মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলা করা হয়। এই মামলার রায় ২০১৩ সালের ডিসেম্বর থেকে আদালতে ঝুলে ছিল।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম