আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 8:49 am || প্রকাশের তারিখ: April 3, 2019, 2:02 pm
যশোরের শার্শায় অস্ত্র-গুলিসহ আটক-১
মোঃ আসাদুর রহমান শাশা প্রতিনিধি :

যশোরের শার্শায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ লিটন হোসেন (৩৮)নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ।

বুধবার সকালে উপজেলার চটকাপোতা সানরাইজ নামের একটি ইটের ভাটার সামনে থেকে এ অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়। আটক লিটন হোসেন বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মৃত আনছার আলী মোড়লের ছেলে। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান জানায়, গোপন সংবাদের মাধ্যামে জানতে পারি একজন ব্যবসায়ী অস্ত্র নিয়ে শার্শার চটকাপোতার সানরাইজ নামে একটি ইটের ভাটার সামনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই বাবুল আক্তার সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে লিটন হোসেনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। এ ব্যাপারে শার্শা থানায় অস্ত্র আইন একটি মামলা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম