আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 6:59 pm || প্রকাশের তারিখ: December 17, 2019, 12:44 pm
ইবির আল-কুরআন বিভাগের নতুন সভাপতি ড. এয়াকুব
ইবি সংবাদদাতা।। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. এয়াকুব আলী। আগামী ৩ বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।


মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় বিভাগীয় সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপক ড. নাসির উদ্দীন মিজা।

এছাড়াও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মামুন, ইসলামের ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন,  বিভাগের সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. লোকমান হোসাইন, অধ্যাপক ড. গোলাম রাব্বানী ও অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসাইন সহ বিভাগের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. লোকমান হোসাইনের মেয়াদ শেষ হওয়ায় জ্যেষ্ঠতার ভিত্তিতে ড. এয়াকুব আলী গত ১১ ডিসেম্বর এ দায়িত্ব পান।



আমাদেরবাংলাদেশ.কম/রিফাত/আজহারুল
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম