আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 20, 2026, 5:26 am || প্রকাশের তারিখ: December 17, 2019, 12:54 pm
ঝালকাঠিতে নারীর রহস্যজনক গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার
ঝালকাঠি সংবাদদাতা।। ঝালকাঠির নলছিটিতে নিজ বসত ঘরের আড়ার সঙ্গে গলায়ফাঁস দিয়ে তাপসী রানী চক্রবর্ত্তী (৩৮) নামে এক গৃহবধূ আত্মহত্যাকরেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকেউপজেলা শহরের সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। তাপসী রানী চক্রবর্ত্তী ওই এলাকার নিতাই চক্রবর্ত্তীর স্ত্রী।

স্থানীয়রা জানায়, সকালে ঘরেরআড়ার সঙ্গে গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় দেখে তার স্বামী নিতাই চক্রবর্ত্তী গলার ফাঁস খুলে নিচে নামিয়ে আনে। এ সময় নিতাই চক্রবর্ত্তীর ডাকচিৎকারেআশেপাশের লোকজন ছুটেআসে।

পরে এলাকাবাসীর সহযোগিতায় গৃহবধূকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকতাকে মৃত ঘোষণা করেন। তারা আরও জানায়, নিহত গৃহবধু যে আড়ার সঙ্গে গলায়ফাঁস দিয়েছে তার নিচে একটি ঘুমানোর খাটছিল। খাট থেকে আড়ার উচ্চতা কম হওয়ায় এ মৃত্যুকে ‘রহস্যজনক’বলে মনে করেন এলাকাবাসী।নলছিটি থানার সেকেন্ড অফিসার এস.আই. হুমায়ুন কবির জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুরএখনোপর্যন্ত কোন সঠিক কারণ জানা যায়নি তবে তদন্ত চলছে, খুব শিগ্রই জানা যাবে বলে তিনি জানান।

আমাদেরবাংলাদেশ.কম/রিফাত/আল-আমিন
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম