আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 11:16 am || প্রকাশের তারিখ: December 17, 2019, 2:55 pm
আদিতমারীতে জমজমাট লোক সঙ্গীত উৎসব
লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারীতে দিনব্যাপী লোক সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। সরকারী আদিতমারী জিএস মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
শোভাযাত্রা শেষে লোক সঙ্গীত উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও চলচিত্র নির্মাতা শাহরিয়ার কবির।
স্থানীয় “মায়ের তরী” সংগঠনের আয়োজনে সরকারী আদিতমারী জিএস মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয় দুপুর ২টা থেকে। গুরু গৃহের ৫ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে পরিবেশন করা হয় লোকজও নানান গান। বিকেল সাড়ে চারটায় ছিল আলোচনা সভা।

লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এম.পি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নরওয়ের বিশিষ্ট লেখক ও লোক সঙ্গীত গবেষক উয়েরা সেথেরো, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মোজ্জাম্মেল হক। এসসময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার এসএম রশিদুল হক (পিপিএম-সেবা), আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন, সাংস্কৃতিক সংগঠক ও প্রামান্যচিত্র নির্মাতা পিন্টু সাহা প্রমুখ।

প্রধান অতিথি সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ বলেন, লোকজ গান মা ও মাটির কথা বলে। লোকজ গান গ্রাম বাংলার প্রতিটি মানুষ অন্তরে লালন ও ধারণ করে থাকে। লোক সঙ্গীত ভালবাসে না এমন লোক পাওয়া বিরল। এই লোক সঙ্গীত আঁকড়ে ধরেই আমাদের এগিয়ে যেতে হবে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্খিত সোনার বাংলা বির্নিমানের লক্ষ্যে।
রাতে আমন্ত্রিত কলকাতার স্বপন দাস বাউল ও ঢাকা থেকে আগত লুবনা ইয়াসমিন দোয়েল সঙ্গীত পরিবেশন করেন।
আয়োজক সংগঠন মায়ের তরী’র সাধারণ সম্পাদক সুজন কুমার বেদ বলেন, গ্রামীণ কৃষ্টি কালচার থেকে লোকজ গানগুলো হারিয়ে যেতে বসেছে। সেই লোকজ গানগুলো মানুষের অন্তরে যেন যুগ-যুগ ধারণ করে সেই লক্ষ্যে নিয়েই এই লোকজ উৎসবের আয়োজন।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত/সুলতান
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম