প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 10:21 pm || প্রকাশের তারিখ: December 17, 2019, 4:50 pm
পাইকগাছা(সাতক্ষীরা)সংবাদদাতা ।।সাতক্ষীরায় সংগ্রাম পরিবহণের ধাক্কায় এক ট্রলি চালক নিহত হয়েছেন
মঙ্গলবার(১৭ ডিসেম্বর)বিকেল ৫ টার সময় সাতক্ষীরা - যশোর সড়কে লাবসা এলকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আসাদুল ইসলাম(২৬)সাতক্ষীরা সদরের এল্লারচর গ্রামের আব্দুল মাজেদের ছেলে।নিহতর স্বজনরা জানান।দুপুরের দিকে আসাদুল মাল নিয়ে কলারোয়ায় যান।সেখান থেকে ফেরার পথে লাবসা আব্দুস সবুরের বাড়ীর সামনে এলে পিছন দিক থেকে আসা সাতক্ষীরা গামী সংগ্রাম পরিবহণ সজোরে ধাক্কা দেয়।এতে ট্রলিটি উল্টে যায় এবং আসাদুল ঘটনাস্থলেই মারা যায়।বাস চালক এবং হেলপার পালানোর সময় স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে দেন।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক প্রদীপ কুমার সানা ট্রলিচালকের মৃত্যু ও পরিবহনসহ চালকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।