আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 10:21 pm || প্রকাশের তারিখ: December 18, 2019, 6:55 am
সাভারে আওয়ামী নেতার হত্যায় অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক।। সাভার পৌর আওয়ামী নেতা আব্দুল মজিদ হত্যায় অস্ত্র সরবরাহকারী যুবলীগ কর্মি মাহফুজ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে সাভার বাসস্ট্যান্ডের পাশে মাশরুম কেন্দ্রের সামনে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

আটক মাহফুজ সাভারের বনপুকুর এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, পৌর আওয়ামী লীগ নেতা মজিদ হত্যা মামলার অন্যতম আসামি মাহফুজকে আটক করা হয়েছে। তাকে কাল আদালতে পাঠানো হবে।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে দশটার দিকে সাভার পৌর এলাকার কোটবাড়ি মহল্লায় নিজ বাসায় ফেরার পথে খুন হন পৌর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আব্দুল মজিদ। এঘটনায় গুলিবিদ্ধ হয় আরো একজন। পরে এ ঘটনায় ব্যবহৃত অস্ত্রসহ মানিক নামে আরো এক আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে একই মামলায় ছয় আসামিকে গ্রেপ্তার করা হলো।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম