প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 10:21 pm || প্রকাশের তারিখ: December 18, 2019, 7:20 am
মেহেরপুর সংবাদদাতা।। মেহেরপুর জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২০১৯-২০ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজের প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় সিআইজি মৎস্য চাষীদের মাঝে জাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা মৎস্য অধিদপ্তরের সম্মেেলন কক্ষে জাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া।
প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ ইয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মীর জাকির হোসেন প্রমুখ। এসময় ১০ মৎস্য চাষীদের গ্রুপের মাঝে জল বিতরণ করা হয়।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত/পাভেল