আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 11:13 am || প্রকাশের তারিখ: December 18, 2019, 7:27 am
আদিতমারীতে আন্তর্জাতিক অভিবাসন দিবস পালিত
লালমনিরহাট সংবাদদাতা।। "দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে’-এ স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে লালমনিরহাটের আদিতমারীতে আন্তর্জাতিক অভিবাসন দিবস পালিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) দিবসটি উদযাপন উপলক্ষে বনাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দীনের নেতৃত্বে একটি বনাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলীনুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনএম শরীফুল ইসলাম খন্দকার, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আরিফ মাহফুজ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা, সহকারী অধ্যাপক পরেশ চন্দ্র বর্মন প্রমুখ।
অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেয়া হয়।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত/সুলতান
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম