আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 20, 2026, 5:26 am || প্রকাশের তারিখ: December 18, 2019, 5:27 pm
ঝালকাঠিতে সড়ক দূর্ঘটনায় নিহত এক জন আহত পাঁচ
ঝালকাঠি সংবাদদাতা।। ঝালকাঠির কাঁঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় মোসলেম আলী খান (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের বাইপাসমোড়ে মাইক্রোবাস ও টমটম গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোসলেম আলী খান উপজেলার আমুয়া গ্রামের আবদুর রহমান খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমুয়া থেকে ইঞ্জিন চালিত টমটম গাড়িতে মিকচার মেশিন নিয়ে কাঁঠালিয়া শহরে আসছিলেন নির্মাণ শ্রমিক মোসলেম আলী খান। বাইপাসমোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে টমটম উল্টে মিকচার মেশিনের নিচে চাপা পড়ে শ্রমিক মোসলেমের মৃত্যু হয়। দুর্ঘটনায় টমটম গাড়িতে থাকা আরো পাঁচ শ্রমিক আহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানিয়েছেন কাঁঠালিয়া থানার ওসি এনামুল হক।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম