আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 7:06 am || প্রকাশের তারিখ: December 18, 2019, 5:29 pm
মুক্তিযোদ্ধ যারা আমাদের কাছে তারা সর্বজন শ্রদ্ধেয় : শেখ হাসিনা
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। প্রকাশিত রাজাকারের তালিকা প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা মুক্তিযোদ্ধা তারা আমাদের কাছে সর্বজন শ্রদ্ধেয়। এর কোনো ব্যত্যয় হবে না। এগুলো আমরা ঠিক করে ফেলব।’ বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।



আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘কোনো মুক্তিযোদ্ধাকে রাজাকার খেতাব দেওয়া হবে না, এটা হতে পারে না- এটা অসম্ভব।’শেখ হাসিনা আরও বলেন, ‘এটা কোনোভাবেই রাজাকারের তালিকা হতে পারে না। আমি জানি রাজাকারের তালিকায় যাদের নাম এসেছে তাদের কী পরিমাণ কষ্ট হয়েছে। সেটাই স্বাভাবিক। তাই যে সব মুক্তিযোদ্ধার নাম তালিকায় এসেছে আমি বলব আপনারা একটু শান্ত হন।’
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম