আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 9:09 pm || প্রকাশের তারিখ: December 18, 2019, 6:30 pm
তাহিরপুরে ৯ মস পর টোল আদায়ের জায়গা নির্ধারণ করেদিল উপজেলা প্রশাসন 
সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটার ইজারাকৃত ঘাগড়া ঘাটের টোল আদায়ের জায়গা দীর্ঘ ৯ মাস পর নির্ধারন করেদিল তাহিরপুর উপজেলা প্রশাসন। জানাযায়, গত ১৫ ডিসেম্বর শনিবার বিকালে তাহিরপুর উপজেলা এ সি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসীর হাসান উপস্থিত থেকে পাঠানপাড়া-মিয়ারচড় খেয়া ঘাটের উত্তরে যাদুকাটা নদীর পশ্চিম পাড়ে ও ঘাগড়া গ্রামের শেষ দক্ষিণ সীমানায়  বিদ্যুৎ এর পিলার সংলগ্ন ইজারাদার শেখ শফিক মিয়াকে নির্ধারিত হারে টোল আদায়ের জন্য জায়গা দেখিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন বাদাঘাট পুলিশ ফাড়িঁর ইনচার্জ এস আই আমির হোসেন, ইজারাদারের পক্ষে কুনাটছড়া গ্রামের বাবুল মিয়া, সাংবাদিক সাজ্জাদ হোসেন শাহ ও কামাল হোসেন প্রমুখ।
উল্লেখ্য - সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চিকসা গ্রামের  মৃত  আব্দুল আজিজের ছেলে শেখ শফিক মিয়া ০১ বৈশাখ ১৪২৬ বাংলা হতে ৩০ চৈত্র ১৪২৬  বাংলা পর্যন্ত ১ বছরের জন্য ৩৩ লক্ষ ৫০ হাজার টাকা সরকারকে রাজস্ব দিয়ে ঘাগড়া থেকে লাউড়েরগড় পর্যন্ত যাদুকাটা নদীর পূর্ব ও পশ্চিম দু'পাড়ে কার্গো/দেশীয় নৌকা   বালু, পাথর, কয়লা,  কাঠ ও বাঁশ সকল প্রকার মালামাল উঠা নামায় টোল আদায়ের জন্য ইজারা নেয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম