আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 9:08 pm || প্রকাশের তারিখ: December 18, 2019, 6:48 pm
কাউখালীতে ঘূর্ণিঝড় বুলবুল ক্ষতিগ্রস্থ ৫৩টি পরিবারের মধ্যে তারপুলিন বিতরণ
কাউখালী প্রতিনিধি।।পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের আয়োজনে ঘূর্ণিঝড় বুলবুল পরবর্তী ড্রেফ অপারেশনের আওতায় তারপুলিন বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে ৫৩টি ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে এ তারপুলিন বিতরণ করেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্ট চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক

 

তালুকদার মোঃ দেলোয়ার হোসাইন, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সাংগঠনিক সম্পাদক সুনিল কুন্ডু, জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার ইকবাল মাসুদ, ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, আমিনুর রশীদ মিল্টন, সিকদার মোঃ দেলোয়ার হোসেন, শেখ শাসচ্ছুদোহা চানঁ, জেলা পরিষদ সদস্য শাহাজাদা রেবেকা শাহীন চৈতি, মোঃ জাহাঙ্গীর হোসেন, মামুন হোসেন বাবলু জোমাদ্দার, জেলা ইউনিটের যুবপ্রধান জামিল আহম্মেদ খান, রেড ক্রিসেন্ট জাতীয় সদর দপ্তর থেকে প্রেরিত এনডিআরটি সদস্য তাজনুর আহম্মেদ সেয়ন্তিসহ স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও জেলা ইউনিটের যুব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম