আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 9:04 pm || প্রকাশের তারিখ: December 19, 2019, 6:06 am
ঘন কুয়াশায় ট্রাক চাপায় ৩ জন নিহত
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। কুয়াশার কারণে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ময়মনসিংহ-ফুলপুর মহাসড়কে উপজেলার শসারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম রুবেল মিয়া (২৩)। তার বাড়ি তারাকান্দা উপজেলার আউটদার গ্রামে। তবে তাৎক্ষণিকভাবে অন্যদের নাম-পরিচয় জানা যানি।

তারাকান্দা থানার ওসি মিজানুর রহমান জানান, সকালে যাত্রী নিয়ে অটোরিকশাটি ময়মনসিংহে যাচ্ছিল। শসারবাজার এলাকায় হালুয়াঘাটগামী একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও দুই যাত্রীর মৃত্যু হয়।

ঘন কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম