আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 1:21 am || প্রকাশের তারিখ: December 19, 2019, 6:22 am
বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা করলে কঠোর ব্যবস্থাঃ প্রধানমন্ত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া প্রবাসীদের বিমানবন্দরে হয়রানিমুক্ত রাখতে আলাদা ডেস্ক চালু করা হয়েছে বলেও জানান তিনি।

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রবাসীরা যেনো বৈধভাবে দেশে টাকা পাঠাতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

'দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই-ই মেলে' প্রতিপাদ্য নিয়ে নিরাপদ অভিবাসন সৃষ্টিতে সচেতনতার লক্ষ্যে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় শিক্ষা বৃত্তি ও বিদেশ গামী কর্মীদের বীমা ব্যবস্থাপনা উদ্বোধন করেন তিনি।
এসময় ১৪টি দেশের প্রবাসী ৪২ জন ব্যবসায়ী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম