আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 6, 2026, 3:34 pm || প্রকাশের তারিখ: December 19, 2019, 6:26 am
সাময়িক সচিব জয়নুল আবেদীনের জানাজা সম্পন্ন
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।  প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিনের জানাজা সম্পন্ন হয়েছে।  সকাল ১০ সেনানিবাস কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মন্ত্রী পরিষদের সদস্য , আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা।

উপস্থিত ছিলেন সেনাপ্রধান, বিমান বাহিনীর প্রধান, পুলিশ প্রধান সহ সামরিক ও বেসামরিক বিভিন্ন পর্যায়ের উর্ধতন কর্মকর্তারা। জানাজা শেষে রাষ্ট্রপতি,  প্রধানমন্ত্রী, স্পিকার এর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এর আগে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিনের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয়।
পরিবারের পক্ষ থেকে নিকটাত্মীয় কমোডর আফজাল মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চান। জানাজা শেষে মরহুমের মরদেহ চট্টগ্রামের লোহাগড়ায় নেয়া হচ্ছে এবং সেখানে পারিবারিক কবরস্থানে সামরিক মর্যাদায় দাফন করা হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম