আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 20, 2026, 5:26 am || প্রকাশের তারিখ: December 19, 2019, 8:43 am
কাউখালীতে কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরন
কাউখালী সংবাদদাতা।। পিরোজপুরের কাউখালীতে ক্ষুদ্র ও প্রান্তুিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার সকালে কষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু এ বিতরণ কর্মসুচীর উদ্বাধন করেন।
এসময় বক্তব্য দেন, উপজেলা ভাইস চয়ারম্যান মৃদুল আহম্মোদ সুমন, ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ দেলোয়ার হোসাইন, কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ প্রমুখ।

রবি/২০১৯-২০ মৌসুম ভূট্টা, সূর্যমুখী, শীতকালীন মুখ গ্রীষ্মকালীন মুখ উৎপাদান বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় উপজেলার ২৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম