আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 19, 2026, 6:17 pm || প্রকাশের তারিখ: December 19, 2019, 9:47 am
আদিতমারী হাসপাতালের ক্যাশিয়ারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ক্যাশিয়ারের বিরুদ্ধ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একাধিক কৈফিয়ত তলব করেছেন।
প্রাপ্ত অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ক্যাশিয়ার (নিজ বেতনে) আনোয়ারুল আলম সরকারী কোষাগার থেকে মে ও জুন/১৯ মাসের বিদ্যুৎ বিল উত্তোলন করার পরও জমা না করে নিজের পকেটে গচ্ছিত রাখেন। যা সরকারী কর্মচারীর আচরণ বিধি পরিপন্থি,দায়িত্বে অবহেলার সামিল ও শাস্তিযোগ্য অপরাধ।
এদিকে গত ২ নভেম্বর পরিচালক (স্বাস্থ্য),রংপুর বিভাগ মহোদয় আকস্মিকভাবে আদিতমারী হাসপাতাল পরিদর্শন করতে এসে ক্যাশিয়ারের বিরুদ্ধে এসব অনিয়ম চোখে পরে। এ ঘটনায় উত্তোলিত বিদ্যুৎ বিলের অর্থ জমা না করার জন্য তাকে কৈফিয়ত তলব করা হয়। যায় স্মারক নং-উপঃস্বাঃকঃ/আদিত/লাল/১৯/২৬,তারিখ ২৫/১১/২০১৯ইং। যার অনুলিপি পরিচালক (স্বাস্থ্য),রংপুর,সিভিল সার্জন লালমনিরহাটসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়। এরপর ২৮ নভেম্বর ক্যাশিয়ার আনোয়ারুল আজমের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অনিয়ম এনে আবারও তাকে চিঠি প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেশকাতিল আবেদ। যার অনুলিপি স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরে প্রেরন করা হয়েছে। সেখানে তার বিরুদ্ধে অভিযোগগুলো হলোঃ জুলাই -১৯ হতে অক্টোবর-১৯ পর্যন্ত এ্যাম্বুলেন্স রোগী পরিবহণ ভাড়া, প্যাথলজিক্যাল পরীক্ষার ফি, জরিরী ভর্তি ফি, বিহঃবিভাগ টিকিট ফি বাবদ আদায়কৃত টাকা জমা না করা, নভেম্বর-১৮ হতে ক্যাশ বুক হালনাগাদ না করা, ট্রেজারি হতে বিল পাশ ও ক্যাশ উত্তোলনে অবহেলা ও সময়মত পরিশোধ না করা, বখাটে ও অবাঞ্চিত লোকজনের সাথে চলাফেরা করা ও অফিসের তথ্য ফাঁস ও গোপনীয়তা রক্ষা না করা। এসব বিষয়ে একাধিকবার কৈফিয়ত তলব করা হলেও টনক নড়েনি ক্যাশয়ারের। সর্বশেষ গত ৪ ডিসেম্বর ১০১৭/৩ স্মারক নম্বরে আরো একটি চিঠি প্রেরন করা হয় তার নামে। সেখানে বলা হয়েছে একমাস পেরিয়ে গেলেও হাসপাতালের ইউজার ফি বাবাদ টাকা জমা না করা ও উত্তোলনকৃত বিদ্যুৎ বিলের টাকা পরিশোধ করেন নাই। কেন আপনার বিরুদ্ধে শৃঙ্খলা ও আপীল বিধি মোতাবেক শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তাহা পত্র প্রাপ্তির ৩ কর্ম দিবসের মধ্যে দাখিলের জন্য পুনরায় নির্দেশ প্রদান করা হইল।
এদিকে তার বিরুদ্ধে মাদক সেবনেরও অভিযোগ উঠেছে। প্রতিনিয়ত হাসপাতালে ৩/৪ জন একসঙ্গে এসব মাদক গ্রহণ করেন বলে বিষয়টি সবার মুখে মুখে। এমনকি মাদক সেবন করে অফিসের টেবিলে ঘুমানোর স্থির চিত্র পাওয়া গেছে।
তবে এসব অভিযোগের বিষয়ে হাসপাতালের ক্যাশিয়ার (নিজ বেতনে) আনোয়ারুল আজম মাত্র ২টি চিঠি পাওয়ার কথা স্বীকার করে বলেন, আমাকে কৈফিয়ত তলব করা হলেও আমাকে চিঠি দেয়া হয়না। আমাকে বিপাকে ফেলানোর জন্য এসব করা হচ্ছে। তিনি আরো বকেন,  সম্প্রতি এসব টাকা জমা দেয়া হয়েছে। যার জবাবও পরিচালক (স্বাস্থ্য),রংপুর বিভাগ মহোদয়কে দেয়া হয়েছে।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেশকাতুল আবেদ ছুটিতে থাকায় তার মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম