আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 12:12 pm || প্রকাশের তারিখ: December 19, 2019, 5:10 pm
শ্রীবরদীতে সরাসরি কৃষকের কাছ থেকে আমন ধান ক্রয়ের উদ্বোধন
মইনুল হোসেন প্লাবন।।শেরপুরের শ্রীবরদীতে সরাসরি কৃষকের কাছ থেকে আমন ক্রয় উদ্বোধন করা হয়েছে। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের কলাকান্দা এলাকায় কৃষক ফজল হক ও শহীজল হকের বাড়ি থেকে ধান ক্রয়ের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। ওইসময় তিনি বলেন, এবার লটারির মাধ্যমে কৃষক বাছাই করা হয়েছে। ১৪শ ৪৩জন কৃষকের কাছ থেকে এক টন করে আমন ধান ক্রয় করা হবে। আজ থেকে কৃষকেরা সরাসরি খাদ্য গুদামে ধান বিক্রয় করতে পারবে। এতে কৃষকেরা ন্যায্য মূল্যে ধান বিক্রয় করার সুযোগ পাবে। লাভবান হবে কৃষকেরা।

 

ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন দিলদার, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ ইবনে হোসাইন, ওসি এলএসডি মোহাম্মদ আশরাফুল আলম, জেলা পরিষদের সদস্য আবু জাফর, স্থানীয় কৃষক মোজা মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম