আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 7:53 pm || প্রকাশের তারিখ: December 19, 2019, 5:34 pm
দুর্গাপুরে ধর্মীয় সম্প্রীতি ও মিলন মেলা
দুর্গাপুর(নেত্রকোনা)সংবাদদাতা।। নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস ময়মনসিংহ অ লের এসডিডিবি প্রকল্পের আয়োজনে ধর্মীয় সম্প্রীতি ও মিলন মেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সদর ইউনিয়ন পরিষদের হলরুমে সদর ইউনিয়নের বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক,সমাজসেবক ও বিভিন্ন ক্লাব সদস্যদের উপস্থিতিতে উক্ত ইউনিয়নের প্রবীন ও প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ”মানুষ মানুষের জন্য” এই প্রতিপাদ্যে ধর্মীয় সম্প্রীতি ও মিলন মেলায় ইউনিয়ন ফোরাম সভাপতি মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সাংবাদিক ধ্রুব সরকার, কারিতাসের প্রকল্প কর্মকর্তা মি.এলটুস নকরেক, ক্লাব সভাপতি অবনী দিও, প্রেজিনা রাংসা, ফাতেমা খাতুন, ইউপি সদস্য মোঃ আলম মিয়া প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম