আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 12:13 pm || প্রকাশের তারিখ: December 19, 2019, 5:56 pm
নাগেশ্বরীতে ইট-ভাটায় সাড়ে ৫ লাখ টাকা জরিমানা
এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি।। জেলার নাগেশ্বরী উপজেলায় ৩টি ইট ভাটায় ভ্রাম্যমান আদালত কর্তৃক সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল (১৮ ডিসেম্বর) বুধবার দুপুরে ৩টি ইট ভাটায় জরিমানা করা হয়েছে। ইট ভাটাগুলো হল- (১) এম.এইচ.টি ইটভাটায় ২ লাখ (২) এস.এম.ভি ইট ভাটায় ৫০ হাজার (৩) এ.জে.পি ইট ভাটায় ৩ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেমা খাতুন। ঐ ৩টি ইট ভাটায় আগুন দেয়ার অনুমতি না থাকায় এ জরিমানা করা হয়।

এস.এম.ভি ইটভাটার মালিক মুরাদ ব্যাপারী বলেন, বর্তমানে ইট ভাটায় লোকসান হচ্ছে। ভ্যাট, টিন, ডিন সবই বৃদ্ধি করা হয়েছে। গত সিজনে এক হাজার ইট কাটা হতো ৩শ’ টাকায় কিন্তু এবার তা দ্বিগুন করে ৬শ’ টাকা করা হয়েছে। শ্রমিক মজুরী বৃদ্ধি হয়েছে। সে তুলনায় ইটের দাম বৃদ্ধি পায়নি। তাই এবারে ইট ভাটা মালিকদের লোকসান গুনতে হবে। জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন বলেন, ইট ভাটা ৩টির কোন কাগজপত্র না থাকায় জরিমানা করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম