আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 12:13 pm || প্রকাশের তারিখ: December 20, 2019, 7:34 am
নাগেশ্বরীতে জমি নিয়ে নিয়ে সংঘর্ষে একজন নিহত
কুড়িগ্রাম সংবাদদাতা।। জেলার নাগেশ্বরী উপজেলায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে হানিফ আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের তার স্ত্রী সুফিয়া বেগম (৪৫)। ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের শালমারা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শালমারা গ্রামে পৈত্রিক সূত্রে পাওয়া বাড়ির পাশের ৪ শতক একটি জমি নিয়ে মৃত ফকর উদ্দিনের চার ছেলে হযরত আলী (৬৫), হানিফ আলী (৬০), ইউনুছ আলী (৫৫) ও ইসলাম আলীর (৫০) মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। ওই জমিটি হানিফ আলীকে বাদ দিয়ে অন্য তিনভাই দখলে নেয়। (১৯ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে হানিফ আলী, তার স্ত্রী সুফিয়া বেগম (৪৫) ও ছেলে ফজজুল হক (২৮) দখলমুক্ত করতে গেলে সংঘর্ষ হয়।

এসময় স্ত্রী সুফিয়া বেগমের মাথায় প্রতিপক্ষের দায়ের কোপে গুরুতর আহত হলে তা দেখে অসুস্থ হয়ে পড়ে স্বামী হানিফ আলী। পরে অসুস্থ হানিফ আলীকে বাসায় নিলে তার মৃত্যু হয়। অন্যদিকে গুরুতর আহত সুফিয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পরই পালিয়ে গেছেন হানিফ আলীর বাকি তিন ভাইসহ তাদের পরিবারের লোকজন।

নাগেশ্বরী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম