আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 20, 2026, 5:38 am || প্রকাশের তারিখ: December 20, 2019, 7:40 am
ঝালকাঠিতে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে একই পরিবারের নিহত ১
ঝালকাঠি সংবাদদাতা।। ঝালকাঠি পোনাবালিয়া ইউনিয়নের দেউলী গ্রামে শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৬ টার দিকে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে এতে জাহিদুল ইসলাম (২০)  নামের এক যুবক নিহত হয়েছে। নিতহ জাহিদুল ইসলাম দেউলী গ্রামের জালাল খান এর ছেলে। এছাড়াও গুরুতর আহত হয়েছে নিহত জাহিদুল ইসলামের পিতা জালাল খান এবং ছোট ভাই রমজান খানকে  বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে। পরে কর্মরত চিকিৎসক গুরুতর আহত শাজাহান খানকে(৫০) ঢাকায় রেফার করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকাল বেলা আমাদের জমিতে প্রতিবেশী হামলাকারীরা আমাদের জমিতে ধান কাটতে যায়। আমরা বাধা দিলে আমাদের উপর দাঁড়ালো দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এতে জাহিদুল ইসলাম  নিহত হয়। হামলায় মারাত্মক আহত হয় আরো চারজন। পরে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে আনার পথে জাহিদুল মারা যায়। এবং গুরুতর আহত অন্যদেরকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম