প্রিন্ট এর তারিখ: September 21, 2026, 1:11 pm || প্রকাশের তারিখ: December 20, 2019, 7:48 am
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। কনকনে শীত উপেক্ষা করে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে যোগ দিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের ঢল নেমেছে।
দুই দিনব্যাপী এই সম্মেলন বিকাল ৩টায় আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে সম্মেলনের মূলপর্ব শুরু হবে দুপুর দেড়টায়। এর আগেই সম্মেলন স্থলে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী।